editor
প্রকাশিত: 11:01 PM, July 28, 2023
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেছেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হয়ে সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি সকলকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।
প্রশিক্ষন কে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের অংশিদার হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল সদস্যরা এক হয়ে দেশের সকল প্রকার ভাল কাজের সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ১ম ধাপে (পুরুষ) ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুটেন্ট এএসএম এনামুল হক পরিচালনায় সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি জেলা কমান্ডেন্ট তানিয়া আক্তার, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১