editor
প্রকাশিত: 8:20 PM, July 29, 2023
চলমান সরকার পতনের এক দফা দাবি আদায়ের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলা, লাঠিচার্জ এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিলেটে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদের নির্দেশে প্রতিবাদ মিছিলটি নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংক এর সামনে এসে শেষ হয়। পরে তালতলা পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপিসহ আমাদের অগণিত নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর রায় এবং আমানুল্লাহ আমানের উপর নির্মম হামলা হয়েছে। গত ১৫ বছর ধরে আমাদের উপর হামলা করেও এই ফ্যাসিস্ট সরকার মুক্তিকামী জনতার মনোবল একবিন্দু কমাতে পারে নাই। এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে সরকারের ভীত নড়ে গেছে।
বক্তারা বিএনপির যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তির জোর দাবি জানান।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজাত তালুকদার, আমীর আহমদ, রিপন মিয়া, এরশাদ আহমদ, কাওছার আহমদ জুম্মান, মো. নুর আহমদ, আকিব, সালমান, ইমন, সাজ্জাদ প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১