editor
প্রকাশিত: 5:09 PM, July 30, 2023
গরম মানেই রোদ আর ঘামের ভয়। তবু প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সবাইকে। গরমে জীবন যখন অতিষ্ঠ তখন একটু শান্তির জন্য আরামদায়ক পোশাকের বিকল্প নেই। তবে আরামদায়ক পোশাক পরার পাশাপাশি ফ্যাশনের সঙ্গেও তাল মিলিয়ে চলতে চায় সবাই। গরমের কথা মাথায় রেখে ছেলেরাও এখন ওয়েস্টার্ন পোশাককে প্রাধান্য দেয় এই সময়টাতে। তবে ওয়েস্টার্ন মানেই যে দৃষ্টিকটু কিছু তা কিন্তু নয়। কারণ নিজেকে স্টাইলিশ লুকে দেখতে সবাই পছন্দ করে।
তাইতো রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি মডেলদের নিয়ে এই গরমের কি রকম পোশাক পরিধান করা তা ফটোশুটটির মাধ্যমে আয়োজন করা। এইচ ডি ইমন এর ষ্টাইলিং ও ডিরেশনে, আবির আহমেদ’র মেকআপ ও তরুন ফটোগ্রাফার রিপন আহমেদ ক্লিকে মডেল শান্তনু ও কামরুল।
তীব্র তাপপ্রবাহে শরীরে স্বস্তি জোগাতে এই গরমে হাফ শার্টের বিকল্প আর কী বা হতে পারে। ফ্যাশনেও হাফ শার্টের চাহিদা এখন সবার পছন্দের শীর্ষে। গরমে আরামদায়ক পোশাক হিসেবে বেছে নিতে পারেন ক্যাজুয়াল হাফ শার্ট।
এসময় ক্যাজুয়াল হাফ শার্টে যেমন ফুটে উঠবে ফ্যাশনেবল লুক, তেমনি পাওয়া যাবে স্বস্তি। ফ্যাশনে ক্যাজুয়াল হাফ শার্টের কলারে বৈচিত্র্য রয়েছে। ছেলেরা এখন স্লিম কাটের দিকে বেশি ঝুঁকছে। হাতা লম্বা হোক বা ছোট-গুটিয়ে পরতেই পছন্দ করছে এখন ফ্যাশন সচেতন তরুণরা।
গরমে টি-শার্ট যেমন আরামদায়ক পোশাক তেমনি বাহারি রং, ব্লক, বাটিক প্রিন্টসহ প্রতিটি শার্ট, টি-শার্ট যেন ডিজাইনারের রং-তুলির ক্যানভাস। শার্ট, টি-শার্টও অনেক বেশি আরামদায়ক এবং ফ্যাশনেবল মডেল -রায়হান, রুহুল। পাশাপাশি টি-শার্টে রয়েছে যেমন ডিজাইন-বৈচিত্র্য তেমনি রঙের ছড়াছড়ি। টি-শার্টের সঙ্গে জিনসের প্যান্ট মানানসই। টি-শার্টের ওপরে শার্ট পরে ফ্যাশনে নতুন মাত্রা সংযোজন করা যায়।
আয়োজনে হিতাংশু দাস ইমন (এইচ ডি ইমন), রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি, ড্রেস: জেন্টর্স বক্স।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১