editor
প্রকাশিত: 11:06 AM, August 2, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের জেলার নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ লা আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রথমে নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে কানাইঘাটের কর্মরত সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, মহান মুক্তিযোদ্ধের গৌরবগাথা শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটে দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পন এবং সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সাংবাদিকরা সব-সময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ সকল কাজে সহযোগিতা করে থাকেন। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এবং পর্যটন অধ্যুসিত সিলেটকে সবদিক থেকে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সদস্য তাউহিদুল ইসলাম প্রমুখ।
সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে কানাইঘাটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বলেন, মফস্বলের সংবাদকর্মীরা সব-সময় তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এবং প্রশাসনের সকল ভালো কাজ গণমাধ্যমে গুরুত্বের সাথে তুলে ধরেন। কানাইঘাট উপজেলায় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে এবং প্রতিটি অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে থাকেন। জেলা প্রশাসককে কানাইঘাটে আগমন এবং প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রন জানান।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১