editor
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরের একটি ডোবায় গরুকে গোসল করাতে গিয়ে আবু সুফিয়ান (২২) এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ মো. আবু সুফিয়ান উপজেলার ঘুংগিয়ারগাওঁ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিখোঁজ যুবকটি তার একটি গরু নিয়ে ডোবায় গোসল করাতে নামে। পরে সে হঠাৎ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত ঐ যুবকটির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানা যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে৷ তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
3 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)