editor
প্রকাশিত: 6:58 PM, August 5, 2023
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। বহু প্রাণ আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শিক এবং দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এদেশের শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা শিক্ষককদের সর্বোচ্চ সম্মান করি। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন একটি শক্তিশালী সংগঠন। যাদের ঐক্যবদ্ধ ছায়াতলে থেকে কিন্ডারগার্টেনগুলো আমাদের সন্তানদের শিক্ষিত এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে।
তিনি শনিবার (৫ আগস্ট) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে ২০২২ সালের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সভাপতি মো. বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিব উল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান মুরাদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুকুল ইসলাম, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোছাম্মৎ পিয়ারা বেগম, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. আবদুল আলীম, কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহাম্মদ ফজেল রাব্বি। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিন ক্যাটারিতে বৃত্তি প্রদান করা হয়। টেলেন্টপুল, স্পেশাল গ্রেড, জেনারেল গ্রেড সহ মোট ৯৮ জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১