editor
প্রকাশিত: 2:53 PM, August 6, 2023
নাজিরবাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ।
রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ঢালাই সমিতির অফিসে আহত ও নিহত পরিবারের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।
সমিতির পক্ষ থেকে আহতের ৫হাজার ও নিহত পরিবারের সদস্যদের হাতে ৮হাজার টাকা করে দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, ঢালাই শ্রমিকরা পরিবারের সদস্যদের ভালোমতে চলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছিলেন। প্রতিদিন কাজ করে যে টাকা উপার্জন করতেন, তা দিয়েই তাদের পরিবার চলতো। প্রতিদিনের মতোই গত ৭ জুন শ্রমিকরা তাজপুরে ঢালাইয়ের কাজ করার জন্য যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হন এবং আহত হন অনেকেই। নিহত পরিবাররা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা আজ অসহায় হয়ে পরেছে। আহতরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এইসব পরিবারের পাশে অনেকেই দাঁড়িছেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বক্তারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতির সভাপতি পলাশ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেলো ভূঁইয়ার পরিচালনায় অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. মোস্তফা মিয়া, মো. বাদশা মিয়া, মো. নওশাদ মিয়া, মো. আব্দুল আজিজ, মো. খোজেদ নূর, সমিতির সহ সভাপতি মো. বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শপর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১