editor
প্রকাশিত: 4:13 PM, August 6, 2023
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় অবস্থিত আল-খাজা মার্কেট নিয়ে নানা গুঞ্জন। বার বার ভাঙ্গার কথা বলা হলেও অদৃশ্য কারণে তা ভাঙ্গা হচ্ছে না। এই নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান জল্পনা।
গত বছরের ১ সেপ্টেম্বর সিসিক কর্তৃক এই অভিযান চালানা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান মার্কেট কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিনের সময় বেধে দেন বর্ধিত অংশ ভাঙ্গার জন্য। এসময় তিনি জানান, ১৯৫২ সালের বিল্ডিং নির্মাণ আইন অমান্য করে তারা বিল্ডিং নির্মাণ করেছে আল-খাজা মার্কেট কর্তৃপক্ষ। মার্কেটের ডান দিক এবং বাম দিক থেকে ৪ ফুট করে জায়গা ছাড়ার কথা থাকলেও তারা তা মানেন নি।
২০১৯ সাল থেকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন মেয়াদে তাদের নোটিশ প্রদান করলেও তারা কোন উদ্যোগ নেয়নি। ২০১৯ সালে সিটি কর্পোরেশন থেকে অভিযানের সময় ম্যাজিস্ট্রেট বলেছিলেন, সকল ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমরা আপাতত কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের সময় বেধে দিচ্ছি। নির্ধারিত সময়ে মধ্যে কর্তৃপক্ষ মার্কেটের বর্ধিত অংশ ভেঙ্গে আমাদেরকে অবহিত করার জন্যও জানানো হয়েছে। সেই সময় ম্যাজিস্ট্রেটের দেওয়া ১৫ দিন সময় পেরিয়ে দীর্ঘ চার বছর অতিবাহিত হচ্ছে। কিন্তু আজও এই অবৈধ বিল্ডিংটি ভাঙ্গা হয়নি।
স্থানীয়রা জানান কয়েকদিন পূর্বে আবারও এই মার্কেটে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বার বার বিল্ডিংটি ভাঙ্গার নোটিশ দেয় সিলেট সিটি কর্পোরেশন। কিন্তু কর্তৃপক্ষ কোন গুরুত্ব দেয় না। অন্যদিকে সিটি কর্পোরেশনও শুধু নোটিশ দিয়েই দায় সেড়ে নিচ্ছে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা নিজে দাঁড়িয়ে ভাঙ্গেন। কিন্তু এই বিল্ডিংটি কেন ভাঙ্গা হচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১