editor
প্রকাশিত: 7:13 PM, August 6, 2023
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের পরিবারের পক্ষ থেকে উনার ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
আজ থেকে ৩৯ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে রবিবার (৬ আগস্ট) সকালে তাঁর গ্রামের বাড়ি বিরাহিমপুরে বাদ আসর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচী ও বাদ আসর দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজার মসজিদ, হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদ ও কলাবাগানস্থ লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উনার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের বাতিজা বাবর আলী খান। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক আহমদ, মহানগর স্বেচ্ছসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আব্দুল মানিক, মাহবুব আলম, অর্জুন, জালালাবাদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, বিএনপি নেতা দিলওয়ার আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১