editor
প্রকাশিত: 8:13 PM, August 6, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের লাখাই উপজেলায় বাবাকে মারধরের মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৬ আগষ্ট) আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তিনি পেশায় একজন আইনজীবী।
এর আগে শনিবার (৫ আগষ্ট) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সামছুল ইসলাম। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মামলার অভিযোগ ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার মানপুর গ্রামের আবদুল ওয়াদুদের (৭৫) সঙ্গে সম্পত্তি ও পারিবারিক নানা বিষয় নিয়ে তার ছেলে সামছুল ইসলামের বিরোধ দেখা দেয়। শনিবার সকালে সামছুল তার বাবাকে মারধর করেন। পাশাপাশি গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে টিপসই নিয়ে নেন। এ ঘটনায় আবদুল ওয়াদুদ বিকেলে লাখাই থানায় ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, আবদুল ওয়াদুদের ঢাকার ওয়ারীতে ব্যবসাপ্রতিষ্ঠানের দোকানঘর আছে। সেই দোকানঘরের ভাড়া সামছুল ইসলাম জোর করে উঠিয়ে নেন।
মামলার পরিপ্রেক্ষিতে লাখাই থানা-পুলিশ শনিবার রাতেই সামছুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। রোববার তাকে হবিগঞ্জ আমলি আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওয়াদুদ মুঠোফোনে বলেন, তার সম্পত্তি লিখে নেওয়ার জন্য সামছুল প্রায়ই তাকে মারধর করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, সামছুল ইসলামের বিরুদ্ধে তার বাবা আবদুল ওয়াদুদ থানায় মামলা করেছেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১