editor
প্রকাশিত: 12:12 PM, August 8, 2023
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। সোমবার (৭ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আনোয়ার উজ জামান এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ- সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, জহিরুল ইসলাম, এম এ কাশেম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনুর সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী, রুপজ আহমেদ। উল্লেখ্য, আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে উপহারের ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৪র্থ পর্যায়ে আগামী ৯ আগস্ট দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৬০টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১