editor
প্রকাশিত: 12:18 PM, August 8, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কুলাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন কুলাউড়া উপজেলার ৪৮টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান ও আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন এবং সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন। উদ্বোধনী শেষে উপজেলার কর্মধার টাট্টিউলীতে ১৩টি, কাদিপুরের ফরিদপুরে ২৫টি, হাজীপুরের পীরেরবাজারে ৫টি ও শরীফপুরের কালারায়েরচর (নিশ্চিন্তপুর) ৫টিসহ মোট ৪৮টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। তিনি সরকারের জন গুরুত্বপূর্ণ মহৎ কাজের প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়নকাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১