editor
প্রকাশিত: 12:24 PM, August 8, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো. রুমান মিয়া তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি পান। এর আগে তিনি চলতি বছরের জানুয়ারি মাসেও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছিলেন।
শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ স্যার, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক স্যারের নেতৃত্বে থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ী উদ্ধারে সহায়তা, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাকে জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জুলাই মাসের জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে তিনি যৌথভাবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ভূষিত হন। সোমবার (৭ আগষ্ট ) দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল আলী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান স্যারের ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জুলাই মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ অনেক মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১