editor
প্রকাশিত: 6:14 PM, August 9, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সারাদেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভূমিহীন ও গৃহীন আরও ১২৪টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালী ভাবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার্স ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলম ৷
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীন মানুষদের যেভাবে ঘর তৈরি করে দিচ্ছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। বিশ্বের অন্য কোন রাষ্ট্র প্রধান আজ অবধি এই ধরণের নজির স্থাপন করতে পারেননি। বাংলাদেশে তা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ ও দৃড় মনোবলের কারনে ৷
তিনি বলেন, এই বৈষ্যয়িক মন্দার মধ্যেও গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেয়া সম্ভব হয়েছে একমাত্র প্রধান মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার জন্য ৷
উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, যে সময়ে সারা বিশ্ব একটি বিরাট অর্থনৈতিক সংকট মোকাবেলায় রীতিমত যুদ্ধ করে যাচ্ছে ঠিক সেই সময়ে গৃহহীন মানুষদের হাতে পাকা ঘর তুলে সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং অসহায় মানুষের প্রতি তীব্র ভালোবাসার কারনে ৷
তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় শুধু এই ১২৪টি ই নয় এই পর্যন্ত প্রায় ১৩/১৪শত গৃহহীন পরিবার ঘর পেয়েছে, পেয়েছে মাথা গূজার ঠাই, সেজন্য তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও গোয়াইনঘাট জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদকে গোয়াইনঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম (ভারপ্রাপ্ত) মাষ্টার ইসমাইল আলী, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ডোবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ফতেপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ৷
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১