editor
প্রকাশিত: 8:46 PM, August 9, 2023
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেছেন, নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ না করলে সভ্যতা তার পূর্ণ অবয়ব প্রকাশ করতে পারে না। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে নারীদেরকে প্রযুক্তিনির্ভর পাঠদানের উপর গুরুত্ব দেওয়া সময়ের দাবী।
তিনি বুধবার পূর্ব শাহী ইদগাস্থ জেলা শিল্পকলা একাডেমিতে উইমেন্স মডেল কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্রী সংবর্ধনা ও ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: মো: মিফতাহুল হোসেন সুইট, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ও হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব উস সালাম রিজভী।
উইমেন্স মডেল কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক স্নিগ্ধা চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামাম ও বাংলা বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এবং ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং দ্বিতীয় পর্বে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের প্রশাসনিক কর্মকর্তা সালেহ আহমদ এবং গীতা পাঠ করেন স্কুল শাখার গণিত বিভাগের সহকারি শিক্ষক দেবশ্রী দাস। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের সিনিয়র প্রভাষক মৌসুমী আক্তার খানম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক এবং আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১