editor

প্রকাশিত: 7:36 PM, August 10, 2023

ফালাহ উদ্দিন আলী আহমদ ও ফখরুস সালেহীন নাহিয়ান এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় মতবিনিময়

ফালাহ উদ্দিন আলী আহমদ ও ফখরুস সালেহীন নাহিয়ান এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় মতবিনিময়

ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও পরিচালক ফখরুস সালেহীন নাহিয়ানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইয়েস ফোরাম (ইয়াং এন্ট্রারপিউনারস অব সিলেট) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস।

বুধবার (০৯ আগস্ট) রাতে নগরীর অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা এবং ইয়েস ফোরামের নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ হাসান চৌধুরী বলেন, ‘ফালাহ উদ্দিন আলী আহমদ ও ফখরুস সালেহীন নাহিয়ান ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচিত হওয়ায় আমাদের স্বপ্ন ও আশার পরিধি বিস্তৃত হলো। সিলেট শহরে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমি আহ্বান করবো, সিলেটে একটি হিমাগার প্রতিষ্ঠা করা হোক। যাতে করে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারেন। তাতে করে আমাদের সিলেটের শত শত মানুষ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হবেন। সিলেট থেকে প্রতিদিন ২২ টন পণ্য এক্সপোর্ট করার কথা। কিন্ত আমরা তা করতে পারছি না। এক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে।’

ইয়েস ফোরামের সভাপতি শাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও মোস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী ও মো. শাহিদুর রহমান।

অনুষ্ঠানে ইয়েস ফোরামের নতুন কমিটির পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ চৌধুরী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভিপি মাহবুবুল হক চৌধুরী,ইয়েস ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সালেহীন মাহদি, সাবেক সভাপতি মাসনূন আকিব, মো. কবির উদ্দিন, হাসান কবির, চেয়ারম্যান রায়হান উদ্দিন, ওসি আকতার হোসেন, ইয়েস ফোরামের ইরফান সালেহীন, তাকরিম সালেহীন, জুনেদ খান, সৈয়দ আব্দুর রাজ্জাক, শাহেদ আহমদ, লাহিন আহমদ, এইচ.এম.জি গোলাম রব্বানী, শাহিন আহমদ, জামিল হোসেন, ইয়াসিন আরাফাত, আশরাফুজ্জামান, মাহমুদুল হাসান, ফরহাদ হোসেইন, কামরুজ্জামার তায়েফ, জাকির ইসলাম রুহিন, আব্দুল কাদির, বিয়ানীবাজার চেম্বারের এনাম আহমদ, সাদিক আহমদ ও ওসমান গণি প্রমূখ।

মতবিনিময় সভায় ফালাহ উদ্দিন আলী আহমদ তরুণদের দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে রূপান্তর করতে চান। এই যাত্রায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমাদের দেশের মেধাবী তরুণরা অনেক সামর্থ্যবান। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের তুলনায় তারা বেশি মেধাবী। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে।’

ফখরুস সালেহীন নাহিয়ান বলেন,’তরুণদের হাতেই দেশের ভবিষ্যত,এজন্য তরুণদের সকল সৃজনশীল কাজে সরকারি ও বেসরকারি সহযোগিতা অব্যাহত রাখতে হবে।’ তিনি সিলেটের পর্যটন শিল্পের বিকাশে একযোগে কাজ করতে সবার প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১