editor
প্রকাশিত: 10:56 AM, August 12, 2023
খাটের নিচে লুকিয়ে থেকে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা করেন স্বামী। এ হত্যাকাণ্ডে স্বামীকে সহায়তা করেন স্ত্রী। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুর গাঁও গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী শুক্কুর আলী। হত্যাকাণ্ডের শিকার রাজমিস্ত্রি আরিফ হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার সাতগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে এসব তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. নাজমুল হাসান।
সংবাদ সম্মেলনে এ পুলিশ কর্মকর্তা বলেন, গত ৯ আগস্ট চান্দিনার করতলা গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে আরিফ হোসেনের (৩০) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ। এ ঘটনায় চান্দিনা থানায় নিহতের ভাই তারিছ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ১০ আগস্ট জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকা থেকে ফাতেমা বেগম (২৮) ও তার স্বামী শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, ১০ বছর আগে ফাতেমা বেগম ও শুক্কুর আলীর বিয়ে হয়। তাদের সংসারে ৪টি সন্তান আছে। শুক্কুর আলী রাজমিস্ত্রির কাজ করেন। শুক্কুর আলীর সাথে নিহত আরিফের প্রায় ২ থেকে ৩ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক হয়। বাড়িতে আসা যাওয়ার কারণে আরিফের সঙ্গে শুক্কুরের স্ত্রী ফাতেমার প্রেমের সম্পর্ক হয়। ফাতেমা একমাস আগে আরিফের সঙ্গে কুমিল্লার চান্দিনায় চলে আসে। কয়েকদিন পার হওয়ার পর ফাতেমা বুঝতে পারেন আরিফ তাকে বিয়ে করবেন না। এতে ফাতেমা ক্ষুব্ধ হয়ে তার স্বামী শুক্কুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। গত ৭ আগস্ট ফাতেমাকে আনতে আরিফের ভাড়াবাসায় যান শুক্কুর। ওই সময় আরিফ বাসায় ছিলেন না। এ সুযোগে ফাতেমা ও শুক্কুর আরিফকে উচিত শিক্ষা দিকে জন্য তাকে হত্যার পরিকল্পনা করেন।
সেদিনই রাত ১০টায় আরিফ বাসায় এলে পরিকল্পনা মোতাবেক আরিফের বাসার খাটের নিচে লুকিয়ে থাকেন শুক্কুর । রাত ২টায় আরিফ ঘুমিয়ে পড়লে শুক্কুর ও ফাতেমা মিলে একটি লোহার শাবল দিয়ে আরিফের মাথায় সজোরে আঘাত করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। পরবর্তীতে আরিফের মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে ভাড়া বাসার পাশের পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আসামিদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১