editor

প্রকাশিত: 12:31 PM, August 12, 2023

গোলাপগঞ্জে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আতা’র সমর্থনে মতবিনিময়

গোলাপগঞ্জে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আতা’র সমর্থনে মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. আতাউর রহমান আতা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বাদ আসর পৌর অডিটোরিয়ামে পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রাজন আহমদ রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল, সহসভাপতি আব্দুল হাকিম, নুরুল আমিন, জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সিনিয়র সদস্য আসাদুজ্জামান রুমান, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির সিনিয়র আহ্বায়ক ফারুক আলী, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির সিনিয়র সহসভাপতি ছালেহ আহমদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য জালাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির আহ্বায়ক মুহিবুর রহমান খান মুকিত, উপজেলা জাতীয় পার্টির সদস্য জয়নাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য জয়নাল হোসেন, জেলা শ্রমিক পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক জামাল আহমদ, গোলাপগঞ্জ অটোরিকশা উপকমিটির সাবেক সভাপতি কামাল হোসেন, সামছুল ইসলাম, আব্দুস ছত্তার, আরমান আলী, আব্দুল করিম, বাছন আহমদ, আলিম উদ্দিন, আমির হোসেন, ছাদিক আহমদ, আবুল হোসেন, তাজ উদ্দিন, জাকির হোসেন, জাহিদ হোসাইন, আব্দুল জলিল, আলী হোসেন, ছালেহ আহমদ, রাহেল আহমদ, হেলাল উদ্দিন লাল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা মো. আতাউর রহমান আতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার একমাত্র দাবিদার মো. আতাউর রহমান আতা। তারা মনে করেন, মো. আতাউর রহমান আতাকে দল থেকে মনোনয়ন দিলে সিলেট-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি। সেই সাথে উপস্থিত সকলেই আগামী জাতীয় নির্বাচনে মো. আতাউর রহমান আতাকে সমর্থন জানান।

সভা শেষে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালী নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. আতাউর রহমান আতা।

তিনি বলেন, ‘আমি খুব শীগ্রই দেশে আসছি। দলের কাছে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চাইব। আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। আমি সিলেট-৬ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। অবহেলিত দুই উপজেলার মানুষের পাশে থাকতে চাই।’ তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১