editor
প্রকাশিত: 5:04 PM, August 12, 2023
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, আমি মানুষের সাথে মিলে সব সময় কাজ করেছি। আজীবন করতে চাই। আমি আওয়ামী লীগের কর্মী হলেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের জনগণ সবাই দেশের নাগরিক। আমি কাউকে কোন অবস্থায় অন্যভাবে মূল্যায়ন করিনা। দল মতের উর্ধ্বে গিয়ে আমি সবার সাথে মিলে একটা সুন্দর সিলেট ৩ আসন উপহার দিতে চাই।
আমি একজন ক্রীড়াপ্রমী মানুষ। আমি এথ্যলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সব সময় চাই যুব সমাজের সাথে মিলে তাদেরকে কিভাবে মাদকাসক্ত থেকে বের করে শিক্ষাবান্ধব করা যায় তাহাই আমার উদ্দেশ্য।
রাজনৈতিক প্রসঙ্গে বলেন, আমি যেহেতু যুবলীগের একজন কর্মী সে হিসেবে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী হতে পারি। আরও যারা প্রত্যাশা করবে সবাইকে আমি সাধুবাদ জানাই। আমি চাই সবাই মিলে মিশে একসাথে কাজ করে যেতে।
তিনি আরও বলেন, ফেঞ্চুগঞ্জে সারকারখানা আছে, অথচ এলাকার শিক্ষার্থীদের কোন চাকরি নেই। অনেক শিল্প প্রতিষ্ঠান আছে কিন্তু সেগুলোর কোন সুবিধাই আমরা পাই।
সর্বোপরি তিনি বলেন, আমি যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তবে এই সিলেট অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিলে মিশে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আজ শনিবার ১২ আগস্ট দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ সেন্টারে আয়োজিত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মত বিনিময়ে এসব কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি মো. ইমরান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক এস এম মামুনুর রশীদ, তাজুল ইসলাম বাবুল প্রমুখ।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১