editor
প্রকাশিত: 11:01 AM, August 15, 2023
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা গতকাল ১৪ আগস্ট সোমবার সকালে নগরীর পাঠানটুলাস্থ মেয়রের বাসভবনে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতির হাজী মোঃ রইছ আলীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় মতবিনিময় সভায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, স্মার্ট ও ব্যবসা বান্ধব নগরী গড়তে ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করবো। ব্যবসায়ী সমাজ ও নগরবাসীর ক্ষতি হবে, এমন কোন কাজ কাউকে করতে দেয়া হবে না।
তিনি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম মার্কেট হচ্ছে হাসান মার্কেট। এ মার্কেটের অতীত ঐতিহ্য রয়েছে। স্মার্ট সিলেট গড়ে তোলার সাথে সাথে হাসান মার্কেট সহ নগরীর সবগুলো মার্কেটকে স্মার্ট মার্কেটে পরিণত করতে ব্যবসায়ীদের সাথে নিয়ে বাস্তবায়ন করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল হক, উপদেষ্টা আব্দুল খালিক, মোহাম্মদ আলী আলী আকিক, আমিনুর রহমান খসরু, আজমল হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন, ময়না মিয়া, সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, আক্তার হোসেন সুহেল।
উপস্থিত ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম খান, ফখর আহমদ, সদস্য শরীফ হোসেন, নুরুল ইসলাম, মোঃ দুলাল মৃধা, রিন্টু চক্রবর্তী, বরকত মিয়া, মাহবুব আলম, অফিস সহকারী প্রনয় বিশ্বাস, সালমান হোসেন ইমন প্রমুখ।
মতবিনিময় সভায় নবনির্বাচিত মেয়রের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ এনামুল হক।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, আমি ছোট থাকতে স্কুল থেকে বাসায় ফেরার পথে হাসান মার্কেটে আমার মামার দোকান থেকে টাকা নিয়ে টিফিন খেয়েছি। সেই ছোটকাল থেকে হাসান মার্কেটের সাথে আমার সম্পর্ক। এই মধুর স্মৃতিময় সম্পর্ক ছিল, আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।