editor
প্রকাশিত: 1:35 PM, August 15, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি :: নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটির সূচনায় উপজেলা শহিদ মিনার চত্বরের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালাউক উচ্চ বিদ্যালয় হয়ে উপজেলা চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে শোক র্যালি।
এছাড়াও মিলাদ মাহফিল, ফ্রি চেকআপ, বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ ও বিশেষ প্রার্থনা ছিল উল্লেখ যোগ্য। লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দল কুদুস, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল বামৈ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ফরুক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কামনা রঞ্জুর দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, প্রমুখ। শোক সভা পরিচালনা করেন গৌতম রায়।
সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর ৫ জনকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সুদমুক্ত ঋন প্রধান করা হয় । ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এস এ
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।