editor

প্রকাশিত: 2:47 PM, August 15, 2023

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: বিভন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ৷

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ১৫ আগস্ট সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় ৷

গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, গোয়াইন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, গোয়াইনঘাট প্রেস ক্লাব, গোয়াইনঘাটের বিভিন্ন উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ৷

দুপুর ১১্টায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলামের রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়ে পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবসহ ছাত্রলীগের প্রায় ২৫জন নেতাকর্মী রক্তদান করেন ৷ রক্তদান কার্যক্রমে গোয়াইনঘাট উপজেলা মেডিক্যাল টিমকে সার্বিক সহায়তা করেন মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র/ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ৷

দুপুর ১২টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা, যুবরৃন ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারি ছোট ছোট সোনামণিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু  বাংলা বাঙ্গালীর মুক্তির জন্য তার জীবন যৌবন ত্যাগ করে আমাদেরকে দিয়েগেছেন একটি স্বাধীন সার্বোভৌমদেশ একটি লাল সবুজের পতাকা। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ছিলেন পাহাড়সম উদার হ্নদয়ের একজন বলিষ্ট নেতা যার উদারতা মাপার মতো পৃথিবীতে আজও কোন যন্ত্র তেরি হয়নি। বঙ্গবন্ধুর  একটি স্বপ্নছিল স্বাধীন সোনার বাংলা। কিছু স্বার্থনেশী কুচক্রী মহলের উগ্রচিন্তাভাবনার কারনে যেদিন তিনি উনার স্বপরিবারে শহীদ হন সেদিন থেকে  থেমে যায় বাংলাদেশের অগ্রযাত্রা ৷ ১৯৮৬সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসলে আবার বাংলার মানুষের মনে প্রাণের সঞ্চার হয় আশার বাতি জ্বলে ৷

বক্তারা বলেন শেখ হাসিনা প্রধান মন্ত্রী হওয়ার পরথেকেই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অনেকদূর এগিয়ে গেছে ৷ বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসাবে গৌরবের সহিত মাথা তুলে দাড়িয়েছে ৷ তারা বঙ্গবন্ধুসহ ৭৫এর কালো রাত্রিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাত প্রার্থনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস, অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, সাধারাণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাষ্টার ইসমাইল আলী, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, স্বেচ্চাসেবকলীগের সাধারাণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সালেহ আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপালকৃঞ্চ দে চন্দন, যুগ্ম আহবায়ক লুৎফুল হক, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ৷

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।