editor
প্রকাশিত: 4:49 PM, August 15, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১৪ আগস্ট সোমবার বিকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী। বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আরটিএম এইচআরডিসি’র পরিচালক অধ্যক্ষ ডা এস এম ফরিদুল ইসলাম লতিফী, ইউনিভার্সিটির প্রক্টর সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মিয়া ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ জাকারিয়া হাবিবসহ নবীন প্রবীণ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ধারা ব্যাখ্যা করে বলেন, বঙ্গবন্ধুর চিন্তা চেতনার ফল আজ জাতি হিসেবে আমরা ভোগ করছি। তিনি জাতির পিতার জীবনের আলোকে জীবন গড়ার জন্য ছাত্র-ছাত্রী সহ সকলের প্রতি আহবান জানান। বক্তারা জীবনের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সুখী সুন্দর বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের পাথেয়। তিনি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনের নেতৃত্ববোধ, শৃঙ্খলাবোধ ও মানবতাবোধে উজ্জীবিত হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাজেদ আহমেদ চঞ্চল বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রদানের প্রেক্ষিত ও তাঁর শাহাদাত কালীন বিভিন্ন বিষয় তুলে ধরে জীবনের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর মানবিক ও দূরদর্শী জীবনাদর্শ চর্চার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।