editor
প্রকাশিত: 7:53 PM, August 15, 2023
কানাইঘাট প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার(১৫ আগস্ট) বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় শোক সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, শাহীন আহমদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য, প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ।
শোকসভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের মুক্তিকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের অসংবাদিত নেতা ছিলেন। তার মতো মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্দ করে দেয়া হয়েছিল। ক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক মত-আদর্শের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে সবার উপরে মর্যাদা দিতে হবে। পাশাপাশি দেশের জন্য যাদের অকৃতিম অবদান রয়েছে তাদের সম্মান আমাদের সবাইকে করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তার আদর্শকে ধারন করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করার আহবান জানান ক্লাব নেতৃবৃন্দ।
সভা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মসূচীতে যোগদান করেন। ক্লাব কার্যালয়ে যথারীতি জাতীয় ও ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।