editor
প্রকাশিত: 9:01 PM, August 15, 2023
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের বাস্তবায়নে ও জেলা প্রশাসন সিলেটের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের সাংস্কৃতিক কমান্ডার অংশুমান দত্ত অঞ্জনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের প্রশাসক শেখ রাসেল হাসান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, মহানগর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম, জেলা প্রশাসক কার্যালয়ের এ্যাসিসটেন্ট কমিশনার মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ উপজেলা ডেপুটি কমান্ডার রনজিত ধর, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকতার মিয়া, হাজী আশক আলী, কমান্ডার ডা. হিরণ মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, জেলা সন্তান কমান্ডের সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সুরুকী, মো. আতাউর রহমান, ডিপজল পাত্র প্রমুখ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।