editor
প্রকাশিত: 9:31 PM, August 16, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্যেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। স্বাধীনভাবে চলতে পারছি। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারে নি। যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছিল, তাদের কয়েকজনের বিচার হয়েছে। আর এখনও যারা বাকী রয়েছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব শহীদ ও মুক্তিযুদ্ধের সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শিববাড়ী এলাকায় সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক গুলজার আহমদ জগলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, সিলেট মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, জুয়েল আহমদ, বিলাল আহমদ, মোস্তাক খান, মইনুল হোসেন, লক্ষণ কর, শাহজাহান খান, শওকত আলী, বিনেশ কর দুলু, ঝন্টু ঘোষ, জয়নাল আহমদ ঝানু, আলী আহমদ বাবুধন, এনামুর রহমান, আলমগীর আলম, প্রমথ দাস, কামরুল হাসান টিটু, সবুজ চন্দ, শ্রীদাম পাল, মো. মুমিনুল হক বকুল, সাইমন আহমদ, আবু সৌদ, আব্দুল কাইয়ুম হীরা, সাইমন, আলামিন, আরিপ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. সুহেল আহমদ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।