editor
প্রকাশিত: 5:31 PM, August 17, 2023

সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক। সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা। জাতীয় পার্টি একাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি বুধবার (১৬ আগস্ট) রাতে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদের সভাপতিত্বে পরামর্শ সভায় আতিকুর রহমান আতিক আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টি এদেশের মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই আসুন সকল মতভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টি তথা জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
তিনি জাপা চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা জাতীয় পার্টির আসন্ন সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা শাখার সাবেক সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার চেয়ারম্যান, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, সাবেক যুগ্ম সম্পাদক মো. নাজমুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার আহবায়ক এম মুর্শেদ খান, জাপা নেতা মো. জামাল আহমদ, এম এ মালেক, সাহেল রাজা চৌধুরী, ময়নুল ইসলাম, জিতু মিয়া, হোসেন আহমদ হুশিয়ার, মো. মুছা মিয়া, সেলিম আহমদ, মো. শাহজাহান সিরাজী, এম বরকত আলী, আজিজ মিয়া, যুব নেতা আক্তার হোসেন, আলী হোসেন, বুলবুল আহমদ, হাসান আহমদ, জুয়েল আহমদ, শাহেদ আহমদ, এনামুল কবির, সুমন শাহা, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাপা নেতা আতিকুর রহমান।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।