editor
প্রকাশিত: 6:54 PM, August 17, 2023
এতদ্বারা সিলেটের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনা মোতাবেক আবাসিক খাতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। জালালাবাদ গ্যাস কোম্পানী শুধুমাত্র মিটার ও মিটার স্থাপনের কাজে ব্যবহৃত পাইপ ফিটিংস বিনামূল্যে দিয়ে গ্রাহক আঙ্গিনায় মিটার স্থাপন করবে। শুধুমাত্র ১টি চুলা দ্বারা যেসকল গ্রাহকগণের গ্যাস সংযোগ রহিয়াছে, সে সকল গ্রাহককে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে মিটার স্থাপন করবে। মিটার স্থাপন কাজে যারা নিয়োজিত থাকবে তাদের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। এই আর্থিক লেনদেনের কারণে জালালাবাদ গ্যাস এর সাথে নিয়োজিত ঠিকাদারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে এবং চলমান প্রি-পেইড মিটারের কাজ বাধাগ্রস্থ হচ্ছে।
আরো উল্লেখ্য যে, যে সকল গ্রাহক আঙ্গিনায় দুই/বা ততোধিক চুলার মাধ্যমে গ্যাস সংযোগ রহিয়াছে তাদের ক্ষেত্রে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ এর তালিকাভূক্ত ১.১ শ্রেণির ঠিকাদারের নিয়োগ করে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে। জালালাবাদ গ্যাসের তালিকাভূক্ত ঠিকাদার ব্যতিত অন্য কারো সাথে আর্থিক লেনদেন করিবেন না। প্রি-পেইড মিটার স্থাপন কাজ সহ গ্যাস সংযোগ সংক্রান্ত যে কোন কাজের ক্ষেত্রে জালালাবাদ গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদার বা ঠিকাদার প্রতিনিধি কিনা পরিচয়পত্র দেখে তা যাচাই করে নিবেন। প্রি-পেইড মিটার প্রকল্পের কাজ শুরু হওয়ার সাথে সাথে কিছু অসাধু ঠিকাদার নামধারী ব্যক্তি সক্রিয় হয়ে উঠছে বিধায় ওই সব দালাল চক্রের সাথে কোন প্রকার লেনদেন করবেন না। যদি আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্থ হন এ ব্যাপারে জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন দায়ী থাকিবে না।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।