editor

প্রকাশিত: 7:39 PM, August 18, 2023

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি

ডেস্ক রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দড়া পূর্বচক গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর স্ত্রী-সন্তানসহ পরিবারের ৪ সদস্যের উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ পেলেও মামলা রেকর্ড না হওয়ায় আসামী গ্রেফতার করা হয়নি বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা এখলাসুর রহমান। এদিকে, ঘটনার দিন গত মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে লিখিত অভিযোগ করলেও হাসপাতাল থেকে ফিরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় আবারো মামলা দায়ের করতে যান বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর ছেলে মইন উদ্দিন ও জয়নাল উদ্দিন। তবে রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বসেও মামলা করতে পারেননি বলে জানান মইন উদ্দিন। মইন উদ্দিন জানান, তদন্ত কর্মকর্তা এখলাসুর রহমান একবার এসে আগের অভিযোগ থেকে কিছু পরিবর্তন করে আরো একটি অভিযোগ লিখে আনতে বলেন। তারা আধা ঘন্টার মধ্যে অভিযোগ লিখে আনলেও তদন্ত কর্মকর্তাকে আর পাননি। রাত সোয়া ১২টরদিকে তদন্ত কর্মকর্তা এখলাস নতুন লেখা অভিযোগ গ্রহণ করে তাদের চলে যেতে বলেন। এব্যাপারে এখলাসুর রহমান বলেন, ওসির সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর পরিবারের সাথে পার্শ্ববর্তী ছালেক আহমদের পবিবারের ভূমি নিয়ে বিরোধ ছিল। গত মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টারদিকে ছালেক আহমদ দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর ঘরের দরজার সামনে বেড়া দিতে শুরু করে। এসময় হারিছ আলীর ছেলে মইন উদ্দিন, জয়নাল উদ্দিন বাধা দিতে গেলে ছালেক আহমদ ও তার পরিবারের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলায় চালায়। মইন উদ্দিন ও জয়নাল কে রক্ষা করতে এসে তাদের মা হাসানা বেগম ও মইন উদ্দিনের স্ত্রী রিনা বেগমও হামলার শিকার হোন। হামলায় মইন উদ্দিন, জয়নাল উদ্দিন, তাদের মা হাসানা বেগম ও মইন উদ্দিনের স্ত্রী রিনা বেগম গুরুতর আহত হোন। গুরুতর আহত মইন উদ্দিনের স্ত্রী রিনা বেগমের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। তার মাথায় ২২টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া, শাবলের আঘাতে তার উরুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ধারালো অস্ত্রের আঘাতে মইন উদ্দিন , জয়নাল উদ্দিন ও হাসানা বেগমের মাথায়ও গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাদের প্রত্যেকের মাথায় ৮ থেকে ১০টি সেলাই দিয়েছেন চিকিৎসক। তাদের মা বৃদ্ধা হাসানা বেগম হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে দায়ের কোপে তার হাতে গভীর ক্ষত হয়ে হাতের হাড় ভেঙ্গে যায়। চিকিৎসক হাতের হাড়ে রড বসিয়েছে বলে জানিয়েছেন মইন উদ্দিন। ঘটনার দিন গত মঙ্গলবার রাতেই একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলেক আহমদ, ছালেক আহমদ, লায়েক আহমদ, ছালেক আহমদের ছেলে মারুফ আহমদ ও মাসুদ আহমদ, আলেক আহমদের স্ত্রী মুসলিমা, লায়েক আহমদের স্ত্রী রুলি বেগমকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হয়। মইন উদ্দিন জানান, শুধু দা দিয়ে কোপায়নি, প্রত্যেকের পুরো শরীরে বেধড়ক আঘাত করা হয়েছে। গতকাল রাতে ধানায় অভিযোগ করতে গিয়ে রাত ১২টা পর্যন্ত বসে মাথার যন্ত্রনায় সীমাহীন কষ্ট হয়েছে। রাত ১২টা পর্যন্ত বসেও মামলা করতে না পেরে তিনি হতাশা ব্যক্ত করেন।
তদন্ত কর্মকর্তা এখলাসুর রহমান বলেন, পূর্বে অভিযোগ দিয়েছেন, কিন্তু অভিযোগকারীদের এনআইডি কার্ডের নম্বর না থাকায় এনআইডি নম্বর সহ তাদেরকে আরো একটি অভিযোগ লিখে আনতে বলেছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।