editor
প্রকাশিত: 12:00 PM, August 27, 2023
ডিএসএস ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা সমূলে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।
এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাহাদাতবার্ষিকীর এদিন থেকে আজ আমাদের এ অঙ্গীকার করতে হবে যে, জাতীয় কবি যেমন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা-গানের মাধ্যমে প্রতিবাদ করেছেন, সাম্যের ভাষায় তিনি যেমন আপসহীন ছিলেন, সেভাবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সাম্প্রদায়িকতা সমূলে ধ্বংস করতে চাই। বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এ চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।
নজরুল চিরদিন বাঙালির জীবনে বেঁচে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনও তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক। আমাদের সংকটে, সংগ্রামে, মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস।
সেতুমন্ত্রী বলেন, আগস্ট মাস বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস। আগস্ট মাসে আমরা বাংলার সেরা তিনজন মানুষকে হারিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১