editor
প্রকাশিত: 7:17 PM, November 10, 2020
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার সবচেয়ে বড় ইস্যু ছিল করোনাভাইরাস মহামারি। দ্বিতীয়বার ক্ষমতা লাভের পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কাঁটাও ছিল এটাই। মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা তার ভোটব্যাংকের অনেকটাই ফাঁকা করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আসলে পরিস্থিতি ভিন্ন হতো বলে মনে করেন অনেকে।
ফলে নির্বাচনের পাঁচদিন পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হওয়ার ঘোষণা দেয়ায় বেজায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার একাধিক টুইটে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), ফাইজার ও ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন এ রিপাবলিকান নেতা।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি, ‘ভ্যাকসিন বিজয়’ পাই, তা চায়নি এফডিএ ও ডেমোক্র্যাটরা। নির্বাচনের পাঁচ দিন পরে এটি (ঘোষণা) এসেছে, যেমনটা আমি সবসময় বলেছি!
তিনি দাবি করেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকলে আগামী চার বছরেও ভ্যাকসিন পাওয়া যেত না, আর এফডিএ-ও সেটি এত দ্রুত অনুমোদন দিত না। যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতায় লাখ লাখ মানুষের প্রাণ ধ্বংস হতো।
অবশ্য এখনই বিশ্বের মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২ লাখ ৩৮ হাজার জন। সেখানে এখনও কমেনি করোনার সংক্রমণ, প্রায় প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গত ১০ দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেই সোমবার কিছুটা আশার আলো দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তাদের তৈরি ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দু’টি।
নির্বাচনের পরে ঘোষণা দেয়ায় মার্কিন প্রতিষ্ঠানটির ওপর নিজের ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যেমনটা বলেছিলাম, ফাইজার ও অন্যরা কেবল নির্বাচনের পরই ভ্যাকসিনের ঘোষণা দেবে। কারণ আগে দেয়ার সাহস তাদের নেই।
টুইটে তিনি বলেছেন, এফডিএ’র উচিত ছিল এর ঘোষণা আরও আগে দেয়া। তা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং মানুষের জীবন বাঁচানোর জন্যে
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট