editor
প্রকাশিত: 4:27 PM, September 12, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) পরিচালিত জাপান ওভারসিস কো-অপারেশন ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) প্রোগ্রামের (জেওসিভি) ৫০ বছরপূর্তি উৎসব উদযাপন করা হয়।
সোমবার সন্ধ্যায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইয়োশিকাওয়া ইউমি, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা ও মহাপরিচালক তাচিবানা হিদেহারু। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান অনলাইনে সংযুক্ত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ইআরডি সচিব শরিফা খান স্বাগত বক্তব্য দেন। ইআরডি সচিব জেওসিভির ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও জাইকাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড়ো উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত উন্নয়ন সহায়তার পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে ২০১৬ সালে জেওসিভি প্রোগ্রাম স্থগিত হয়ে গেলেও এ মাসেই তা আবার চালু হওয়ায় জাপান সরকার ও জাপানের জনগণকে ধন্যবাদ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইয়োশিকাওয়া ইউমি বলেন, জাপান সরকারের পক্ষ থেকে জেওসিভি প্রোগ্রাম চালু করার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তিনি বাংলাদেশকে জাপানের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন দুদেশের মধ্যে সম্পর্কের উত্তরোত্তর উন্নতি ঘটবে এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা জেওসিভি শুরুর পেছনে জাপান ও বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশে জাইকা ভলান্টিয়ার প্রোগ্রাম আরও সম্প্রসারিত হবে।
সমাপনী বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি রচিত হয়েছিল। বাংলাদেশে জাইকার জেওসিভি প্রোগ্রামের ৫০ বছরপূর্তি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা উল্লেখ করে বলেন এ বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং জেওসিভির সাবেক ও বর্তমান ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। ১৯৭৩ সাল থেকে এই স্বেচ্ছাসেবকরা এদেশের মানুষের জীবন-মান উন্নয়নের বিষয়ে কাজ করছেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১