editor
প্রকাশিত: 4:44 PM, September 16, 2023
ডিএসএস ডেস্ক :: সিরাজগঞ্জ পৌরসভার শহীদগঞ্জ এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে শহরের শহীদগঞ্জ এলাকায় প্রবাসী আবু ইউসুফ মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভুগী পরিবার নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় ফাঁকা পেয়ে চোর প্রবাসীর বাড়িতে থাকা ২১ ভরি সোনার অলঙ্কার, ২৪ ভরি রূপা, নগদ ২০ হাজার টাকা ও একটি ডিএসলার ক্যামেরাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত ইতালি প্রবাসী আবু ইউসুফ আলী মিয়া বলেন, আমার নিজস্ব ৫তলা বাড়ির নির্মাণ কাজ চলছে। রাজমিস্ত্রীদের বিদায় করে শুক্রবার রাত ৮টার দিকে পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে যাই। শনিবার সকাল ৮টার দিকে বাড়ি এসে দেখি ঘরের দরজা ও আলমারীর তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখি আলমারীতে থাকা ৩টি স্বর্ণের হার, ২ জোড়া বালা, ১২টি স্বর্ণের চেইন, ২০-২৫টি আংটি, ২৪ ভরি রুপা ও একটি ডিএসলার ক্যামেরা ও একটি মাটির ব্যাংক থেকে ২০ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া এই মালামালের মূল্য প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রবাসীর বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় প্রবাসী আবু ইউসুফ আলী মিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা চোর শনাক্ত করে তাদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১