editor

প্রকাশিত: 10:07 PM, September 18, 2023

গণতন্ত্র পুনরুদ্ধারে ২১ সেপ্টেম্বরের রোডমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে : নাসিম হোসাইন

গণতন্ত্র পুনরুদ্ধারে ২১ সেপ্টেম্বরের রোডমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিচারে কারাবন্দী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বার বার তাকে বিদেশে নিয়ে চিকিৎসাগ্রহণের পরামর্শ দিলেও সরকার এ নিয়ে টালাবাহানা শুরু করেছে। ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে বিনা চিকিৎসার মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। ফ্যাসিস্ট সরকারের দিন ফুরিয়ে আসছে। যেনতেন উপায়ে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল করে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। সরকার পতনের এক দফা দাবীতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানের রোডমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে মহানগর বিএনপি ও ৪২ টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি সোমবার বিকেলে আগামী ২১ সেপ্টেম্বরের রোডমার্চ শেষে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এবং ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিদ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আমির হোসেন, নিহার রঞ্জন দাস, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমেদ মাসুক, আফজাল উদ্দিন, বিএনপি নেতা রেজাউল করিম নাচন, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্য থেকে মোঃ বদরুদ্দোজা বদর, মুফতি রায়হান উদ্দিন মুন্না, মোঃ লুৎফুর রহমান চৌধুরী, আব্দুর রহিম মল্লিক, আব্দুল হাকিম, শোয়াইব আহমদ সোয়েব, মোঃ তারেক আহমদ, নাদির খান, খায়রুল হক খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, মোঃ মিজান আহমদ, আব্দুল মুনিম, সেলিম আহমদ সেলু, ফখর উদ্দিন পংখি, রাজন মিয়া, আমিনুল ইসলাম আমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে ফয়েজ উদ্দিন মুরাদ, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, রাজীব কুমার দে, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ লোকমানুজ্জামান, আব্দুস সবুর রাসেল, মিনহাজ পাঠান, সৈয়দ রহিম আলী রাসু, আলমগীর হোসেন, আব্দুল মালিক সেকু, সুলেমান হোসেন সুমন, জমজম বাদশা, আব্দুল মান্নান, কামাল আহমদ, সুলতান আহমদ, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, শ্রমিদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ছালেক আহমদ, আকবর হোসেন কয়ছর, ফরহাদ আহমদ, সাইফুল আলম, মতিউর রহমান শিমুল, আব্দুর রহিম ও সনি আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর