editor

প্রকাশিত: 11:29 AM, November 22, 2026

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

সিলেটে আওয়ামী দলীয় কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

অথচ অভিযোগ উঠেছে, সেই আমজাদ হোসেন আমজাদ এখন বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছেন।

শুধু তাই নয়, আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মসূচি, মিছিল-মিটিং ও বক্তব্য আয়োজনের পেছনেও তিনি অর্থের জোগান দিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকটি সূত্র।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমজাদ হোসেন আমজাদ নিজের অবস্থানও কৌশলে পরিবর্তন করেছেন। বাইরে এক ধরনের রাজনৈতিক পরিচয় বজায় রাখলেও আড়ালে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে, আমজাদ হোসেন আমজাদের বিরুদ্ধে বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে নির্যাতন ও হয়রানি করার অভিযোগও সামনে এসেছে। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীকে নানাভাবে হয়রানি করা হয়েছে। এমনকি তাঁদের কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, ছাত্রদলের একজন নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ও আশ্রয়-প্রশ্রয়ের কারণে বিভিন্ন মামলার কার্যক্রমে তিনি সুবিধা পেয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন একটি গোপন সূত্র। স্থানীয় মহলে এখন প্রশ্ন উঠেছে,রাজনৈতিক পরিচয় একদিকে, আর কর্মকাণ্ড অন্যদিকে; তাহলে আমজাদ হোসেন আমজাদের প্রকৃত রাজনৈতিক অবস্থান কোথায়? বিএনপির ছত্রছায়ায় থাকার অভিযোগের পেছনে কী রয়েছে? আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অর্থ জোগানের অভিযোগই সত্য? এ বিষয়ে জানতে আমজাদ হোসেন আমজাদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার