editor
প্রকাশিত: 1:55 PM, September 19, 2023
জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার এবং এ সংক্রান্ত সব সেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ সেবা বন্ধ রয়েছে। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।
নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রয়েছে। বুধবার দুপুর ২টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর থেকে সাইবার হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। নিজেদের ভারতীয় হ্যাকার দাবি করে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে এই দাবি করা হয়। গ্রুপটি বলছে, ইতোমধ্যে দুটি বেসরকারি হাসপাতাল এবং নৌবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে।
গত ৩০ আগস্ট হ্যাকার গ্রুপ বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আরেক ঘোষণায় ২৬ জানুয়ারিও সাইবার হামলা চালানোর হুমকি দেয়। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় তারা সরকারি বেসরকারি গূরুত্বপূর্ণ সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়।
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ