editor

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

তাহিরপুরে আশ্রয়হীনদের গৃহ পুনর্বাসনের কাজ উদ্বোধন করলেন-ইউএনও

তাহিরপুরে আশ্রয়হীনদের গৃহ পুনর্বাসনের কাজ উদ্বোধন করলেন-ইউএনও

5

তাহিরপুর প্রতিনিধি

2

মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের হাওর পরিবেষ্টিত উপজেলা তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। আজ ৪টি ঘরের নির্মাণ কাজের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার শিমুল বাগান সংলগ্ন চালিয়ারঘাট মৌজার ১নং খাস খতিয়ানের সরকারি জায়গায় ৩৪টি ভূমিহীন ও ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের অধীনে দুই কক্ষ বিশিষ্ট এসকল সেমি পাকা গৃহে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে এবং প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে একলক্ষ একাত্তর হাজার টাকা। নির্মাণ উদ্বোধন কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়) সুব্রত দাশ, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বড়দল (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
5