editor
প্রকাশিত: 4:57 PM, September 21, 2023
ডিএসএস ডেস্ক :: ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন সমুদ্রে থাকার পর ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী তাদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার জানান, চট্টগ্রামে বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে গত ১৫ সেপ্টেম্বর রাতে ‘রহমত ই ইলাহী’ নামের একটি মাছ ধরা ট্রলারে ২৯ জন জেলে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর রাতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। একপর্যায়ে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে। পরে ওই দিন রাত ১২টার দিকে ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশন চালায়।
‘উত্তাল সমুদ্র এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ কোস্টগার্ডের উদ্ধারকারী দল ও অপর একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ডের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।’
আনোয়ার সাত্তার বলেন, জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালীর গলাচিপা এলাকায় বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১