editor

প্রকাশিত: 9:45 PM, September 21, 2023

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সিলেটে ১২-দলীয় জোটের সমাবেশ ও মিছিল

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সিলেটে ১২-দলীয় জোটের সমাবেশ ও মিছিল
শেখ হাসিনার পদত্যাগও  সরকার পতনের একদফা দাবিতে ১২ দলীয় জোট সিলেট মহানগর সমাবেশ ও মিছিল করেছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ১২ দলীয় জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ১২ দলীয় জোটের সমন্বয়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মুসলীম লীগের সহ সভাপতি আবুল হোসেন সরকার, বাংলাদেশ কল্যাণ পার্টির সিলেট জেলা সভাপতি ফয়জল বারী, এনডিপির সিলেট জেলা সভাপতি আহমেদ শফি, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জাপা নেতা আব্দুল কাইয়ুম ।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম ওমহানগর সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশিদ আহমদ, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক রেজাউল হক, জমিয়ত নেতা হাফিজ মাহমুদুল হাসান বড়বন্দী, খায়রুজ্জামান, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা মোজাম্মিল হোসেন, ইছহাক হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ বাংলার জনতার একটাই দাবী শেখ হাসিনার পদত্যাগ। সারা দেশের মানুষ আজ এ সরকারের পতন চায়। বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণ। জনমনে নাভিশ্বাস। সর্বক্ষেত্রে দুর্নীতি চুড়ান্ত পর্যায়ে পৌছেছে। দেশের এই নাজুক পরিস্থিতিতে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের অংশ গ্রহণ ছাড়া ফ্যাসিস্ট এ সরকারকে হটানো যাবে না। বক্তারা ক্ষমতাসীন আওয়ামী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহবান জানান।
সমাবেশ শেষে ১২ দলীয় জোট সিলেট মহানগর নগরীতে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর