editor

প্রকাশিত: 4:37 PM, October 3, 2023

‘খালেদা জিয়ার জীবন নিয়ে নিষ্ঠুর টালবাহানা বন্ধ করুন’

‘খালেদা জিয়ার জীবন নিয়ে নিষ্ঠুর টালবাহানা বন্ধ করুন’

গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের নিষ্ঠুর টালবাহানায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ (বিএফইউজে) ১৯টি সাংবাদিক সংগঠনের নেতারা।

সাংবাদিক নেতারা সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে রাজনৈতিক দর কষাকষি ও নোংরা খেলা বন্ধ করে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্খিত কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেন নেতারা।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন যখন বিপন্ন তখন সরকারেরমন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। দেশের শীর্ষস্থানীয় সকল আইনজ্ঞ ইতিমধ্যে মত প্রকাশ করেছেন যে চিকিৎসার জন্যে সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সাজা স্থগিত করে মুক্তির সরকারি যে আদেশ জারি করা হয়েছে তাতে দেয়া শর্ত তুলে নিলেই যেকোনো মুহূর্তে তাকে বিদেশে পাঠানো সম্ভব। তা না করে সরকার তাদের ক্ষমতার দর কষাকষির হাতিয়ার হিসেবে খালেদা জিয়ার জীবনকে ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নির্মম, অমানবিক ও অরুচিকর।

বিবৃতিতে সাংবাদিক নেতারা আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও সেক্টর কমান্ডারের সহধর্মিনী। মুক্তিযুদ্ধকালে দু’সন্তানকে নিয়ে অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন তিনি। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে বেগম খালেদা জিয়া অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তাই গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী দেশপ্রেমিক সাংবাদিক সমাজ তার জীবনের সঙ্কটাপন্ন অবস্থায় সরকারের নিষ্ঠুর আচরণে মর্মাহত ও গভীরভাবে উদ্বিগ্ন। নেতারা বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি বন্ধ করার জন্যে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনসহ বিবৃতিদাতা সংগঠন ও নেতাদের মধ্যে রয়েছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে-খুলনা) সভাপতি আনিসুজ্জমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সভাপতি আকরামুজ্জমান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) সভাপতি মির্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) সভাপতি জি এম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের (সিজেডইউজে) সভাপতি রমিজ খান ও সাধারণ সম্পাদক মো: আবদুল জলিল ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (জেইউডি) সভাপতি জি এম মঈন উদ্দিন হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সভাপতি এইচ এম দেলওয়ার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর (জেইউএফ) সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের (বিজেডইউজে) সভাপতি আযাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান (হীরা), রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জমান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন নারায়নগঞ্জের (জেইউএন) সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান এবং মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এমজেইউ) সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মো: রুবেল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১