editor
প্রকাশিত: 8:20 PM, October 14, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পৌর শহরের প্রধান সড়ক বন্ধ করে এ বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
জানা যায়, শনিবার সকালে উত্তর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সিএনজি চালকেরা বিক্ষোভ করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে দুপুর ১২টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখে প্রধান সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকরা অবস্থান নিয়ে ঘন্টাখানেক সড়ক অবরোধ করেন। পরবর্তীতে থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মাহি নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা শহরে যানজট তৈরি করে। এ ছাড়া শহরে অটোরিকশা বেশি থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন।
করিম নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলেন, শহরে অটোরিকশা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। সিএনজিচালিত অটোরিকশা চালকরা আমাদেরকে শহরে চলাচল করতে বাধা দিচ্ছে।
কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি।
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর