editor

প্রকাশিত: 5:59 PM, November 28, 2026

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ এবং সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন। সকাল ১১টায় এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়।

সভায় সংগঠনের সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে জাবেদ এমরান নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা পেয়েছেন ১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুলাইমান আহমদ (সোহেল) প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল আহমদ প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন পেয়েছেন ১১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন পেয়েছেন ১৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে যথাক্রমে মোশাররফ হোসেন খাঁন অমিত ৩৩ ভোট পেয়ে প্রথম, ২৫ ভোট পেয়ে সাইদুর রহমান ২য় ও ২৪ ভোট পেয়ে তারেক আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও তছির আলী সহ আরও অনেকে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে