editor

প্রকাশিত: 9:31 PM, January 3, 2021

বিয়ানীবাজারের দুবাগে পুলিশী অভিযানে সাংবাদিক ইমন সহ ৩ জন গ্রেফতার ।। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

বিয়ানীবাজারের দুবাগে পুলিশী অভিযানে সাংবাদিক ইমন সহ ৩ জন গ্রেফতার ।। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

সাংবাদিক ইমদাদুল হক ইমন

বিয়ানীবাজার প্রতিনিধ
বিয়ানীবাজার উপজেলা দুবাগ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাংবাদিক ইমদাদুল হক ইমন সহ ৩ জনকে গ্রেফতার করেছে। ২ জানুয়ারি শনিবার রাত ৯টায় পুলিশ এই অভিযান চালায়। এ সময় হেলাল ভেরাইটিজ ষ্টোর নামক ঐ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত সাংবাদিক ইমদাদুল হক ইমন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার দুবাগ ও শেওলা ইউনিয়ন প্রতিনিধি ও উপজেলার দক্ষিণভাগ গ্রামের হেলাল উদ্দিন এর পুত্র। গ্রেফতারকৃত অপর দুইজন রফিক উদ্দিন ও মাসুম আহমদ হেলাল ভেরাইটিজ ষ্টোরের কর্মচারী।
জানা যায়, স্থানীয় দুবাগ বাজারে সাংবাদিক ইমদাদুল হক ইমনের পিতা হেলাল উদ্দিন এর মালিকানাধীন হেলাল ভেরাইটিজ ষ্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পড়াশুনা ও পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে পিতাকে সহযোগীতা করতে সাংবাদিক ইমদাদুল হক ইমন নিজেও ঐ ব্যবসা প্রতিষ্ঠানে বসেন। ঘটনার দিন রাত ৯টার দিকে বিয়ানীবাজার থানার এস.আই রঞ্জিত সরকারের নেতৃত্বে ৭ জনের একদল পুলিশ দুবাগ বাজারের হেলাল ভেরাইটিজ ষ্টোরে অভিযান চালায়। পুলিশের এস.আই রঞ্জিত সরকার জানান, ঐ দিন সন্ধ্যা ৬ টার দিকে বিয়ানীবাজার থানায় গোপন সংবাদ আসে দুবাগ বাজারের হেলাল ভেরাইটিজ ষ্টোরে অবৈধ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র রয়েছে। সংবাদ পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে রাত ৯টার দিকে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভিতরে তল­াশীকালে তাড়িয়ার পিছনে কালো পলিথিনে মোড়ানো ১টি ভারতীয় পিস্তল এবং টিনের কৌটার ভিতর প্রায় ৭০০ গ্রাম গাজা ও ২১৫ পিস ইয়াবা মাদকদ্রব্য পাওয়া যায়। এ সময় দোকানে থাকা ইমদাদুল হক ইমন ও দুই কর্মচারী রফিক উদ্দিন এবং মাসুম আহমদ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা পুলিশের যোগসাজেসে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে আমার ছেলে সাংবাদিক ইমন কে ফাসানোর জন্য অস্ত্র ও মাদক উদ্ধারের এই নাটক সাজিয়েছে। এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং পূর্ব পরিকল্পিত সাজানো। পুলিশ অস্ত্র ও মাদকদ্রব্য সাথে করে নিয়ে এসে তাল্লশীর নামে এগুলো বাহির করে আমাদেরকে ফাসিয়েছে। তিনি দাবী করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুস সালাম ওরফে দাদা ভাই এবং তার চোরকারবারী সিন্ডিকেটের বিরুদ্ধে সাংবাদিক ইমদাদুল হক ইমন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। ফলে চেয়ারম্যান ও তার দলীয় বাহিনী সাংবাদিক ইমদাদুল হক ইমন এর উপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে গিয়ে তাকে ফাসানোর জন্য ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, থানায় আসা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশ এ সময় ঐ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ