editor
প্রকাশিত: 5:04 PM, October 18, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজাল বিরোধী অভিযানের পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান জোরদার করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করে নানা ধরনের অভিযান পরিচালনা করে আসছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত কয়েকটি ডায়গনস্টিক সেন্টার, ক্লিনিক, ফার্মেসী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান।
এসময় মডার্ণ ডায়গনস্টিক সেন্টার ও আজাদ ডায়গনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মান-সম্পন্ন প্যাথলোজি পরীক্ষার যন্ত্রাংশ না থাকার কারনে এ দু’টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে মেডিকেল প্যাট্রিকস্ এন্ড ক্লিনিক বিধান আইনের ১৯৮২ এর ৩ (১) ধারায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ ১ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ মাহমুদ তমাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও কানাইঘাট থানা পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন।
এস এ
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান