editor

প্রকাশিত: 5:08 PM, October 18, 2023

লাখাইয়ে বুল্লাবাজারে ব্যাবসায়ী ও ক্রেতাদের চরম ভোগান্তি

লাখাইয়ে বুল্লাবাজারে ব্যাবসায়ী ও ক্রেতাদের চরম ভোগান্তি

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: লাখাই উপজেলার স্হানীয় প্রধান বাজার হিসাবে পরিচিত লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সুতাং নদীর পাড়ে অবস্থিত নৌ পথ ও স্হল পথে যাতায়াতে সুবিধাজনক অবস্থায় বুল্লাবাজারে প্রায় পাঁচ শতাধিক ছোটবড় ব্যবসা প্রতিষ্টান রয়েছে।

উপজেলার আওর অঞ্চলের বেষ্টিত লাখাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বাজার বুল্লা বাজার। এছাড়া রয়েছে কাঁচা বাজার, মাছের বাজার ও বাঁশের হাট। বাজারে রয়েছে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী ছোট ছোট কারখানাও। এ সকল দোকান, কারখানা, শাকসবজি, ফলের দোকান, মৎস্য বাজারের নানা ধরনের আবর্জনা ফেলার জন্যে নেই কোন সুনির্দিষ্ঠ স্থান। তাই দোকানীরা যে যার মতো করে আবর্জনা, অব্যবহৃত দ্রব্যাদি যত্র তত্র ফেলে থাকে। কেউবা বাজারের পাশদিয়ে বয়ে চলা সুুতাং নদীতে, কেউবা প্বার্শবর্তী খালে, বাজারের প্রবেশ পথের পাশেও আবর্জনা ফেলছে। দীর্ঘদিন যাবৎ বাজারের বিভিন্ন স্থান ময়লা আবর্জনা ফেলে স্তূপীকৃত করে রাখলেও তা অপসারনের কোন কার্যকরী উদ্যোগ লক্ষনীয় নয়। এভাবে বছরের পর বছর ময়লা আবর্জনা জমতে জমতে এ স্থানগুলো যেন আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। আর এসব আবর্জনার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে বাজারের পরিবেশ। এমন দুর্গন্ধময় স্থানে চলাচলে ক্রেতাসাধারণের নাকেমুখে রুমাল দিয়ে চলতে হচ্ছে। বাজারের এমন বেহাল অবস্থায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন তা দেখার কেউ নেই।

এদিকে বাজারের প্রধান প্রধান সড়ক ও অলি-গলিগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাড়ু দেওয়ায় বিধান থাকলেও নেই কোন ঝাড়ু ধার। সরেজমিন বুল্লাবজার পরিদর্শনে দেখা যায় বাজারের শাহবায়েজিদ সড়কের আমিন মার্কেট সংলগ্ন পূর্বপাশে, সিংহগ্রাম সড়কের পশ্চিমাংশের খালে, ধানহাটের ঘাটলার সন্নিকটে, মাল্টি পারপাস সেডের সামনে, উইমেনস্ কর্নারের পাশে, গনশৌচাগারের সন্নিকটে ময়লা আবর্জনা স্তূপীকৃত রয়েছে। এতে তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়াও বাজারের অভ্যন্তরীন সকল রাস্তায় ও অলি- গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা।

এব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বাজারের নিষ্কাশন সহ নির্দিষ্ট কোন ডাস্টবিন না থাকার কারণে যত্রতত্র ময়লা ফেলা হয় এবং নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পানি লেগে থাকার কারণে বিভিন্ন জায়গায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে তাই আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আসছি সব সমস্যার সমাধানের লক্ষ্যে আর ইতিমধ্যে বাজার পরিষ্কার করার জন্য দুজন লোক নিযুক্ত করা হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো যত্রযন্ত্র আবর্জনা থাকবে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে তিনি জানান, বাজারের ইজারাদারের দায়িত্ব বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিয়মিত ঝাড়ু দেওয়ার ব্যাবস্থা করা। আমি বিষয়টি দেখছি। শীগ্রই আমি সরজমিনেএসে সমস্যা চিহ্নিত করে এর ব্যবস্থা করব।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান