editor

প্রকাশিত: 2:16 PM, October 19, 2023

কানাইঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের উপর ফুঁসে উঠেছেন শিক্ষক-কর্মচারীরা

কানাইঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের উপর ফুঁসে উঠেছেন শিক্ষক-কর্মচারীরা

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :: বহুল আলোচিত সমালোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর উপর ফুঁসে উঠেছেন সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষক-কর্মচারীগন। তারা অবিলম্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের প্রত্যহার এবং তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

সোমবার কানাইঘাট উপজেলা সদরে উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে এ দাবী জানান তারা। সভার সিদ্ধান্ত মতে উপজেলার প্রধান শিক্ষকগন তাদের এ দাবীতে বুধবার (১৮ অক্টোবর) আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমকি ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। সিলেট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে উপজেলা মাধ্যমকি ও নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন অভিযোগ করেন কানাইঘাটের মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ শিক্ষক-কর্মচারীদের এমপিও ভূক্তির আবেদন অগ্রাহণ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহন করে থাকেন। ঘুষ না দিলে তাদের আবেদন রিজেক্ট করে দেন। অনেক গরীব শিক্ষক ঘুষের টাকা দিতে না পারায় তাদের এমপিও ভূক্তির আবেদনে অগ্রাহণ পাচ্ছে না।

এছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ কোন স্কুল-মাদ্রাসা পরিদর্শনে গেলে খরচের নামে ৫ হাজার টাকা করে দাবী করেন। টাকা না দিলে স্কুল-মাদ্রাসা কর্তৃৃপক্ষকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়ে থাকেন। তিনি শিক্ষা অধিদপ্তর মহা পরিচালকের ৭ অক্টোবরের ৩১২৩ স্মারক লঙ্গন করেই ঘুষ বাণিজ্য ও শিক্ষক হয়রানী চালিয়ে যাচ্ছেন বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন আহমদ, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, বীরদল ৯ মৌজার প্রধান শিক্ষক মাহবুবুল হক, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া, সুরতুন নেছা মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন রশিদ, চরিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, কানাইঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া ও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন।

স্মারকলিপির অনুলিপি শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থার দাবীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহা পরিচালক বরাবরে অভিযোগ প্রেরন করেন কানাইঘাট উপজেলার সড়কের বাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছমি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান