editor
প্রকাশিত: 6:57 PM, October 22, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এমন আমন্ত্রণ জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন যে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। তাই নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।
ইসি সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে, ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে।
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১