editor
প্রকাশিত: 2:30 PM, November 14, 2020
নিজস্ব প্রতিনিধি
সিলেটের অন্যতম পর্যটক কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর। পাহাড়, পাথর আর পানির মিশেলের প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে দিনভরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে এবার সাদাপাথরে পর্যটকদের যাতায়াতের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিকেল ৪টার পর আ্র এখানে যেতে পারবেন না কোনো পর্যটক।
সীমান্ত এলাকার পরিস্থিতি ও শীতকালে করোনা সংক্রমণ এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেল চারটা থেকে এই নির্দেশনা কার্যকর করতে সাদা পাথর নৌপথ অভিমুখে কাঁটাতারের একটি ফটক স্থাপন করা হয়েছে এবং নির্দেশসংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য শুক্রবার বিকেল চারটায় এ নির্দেশনা জারি করেন। এর আগে সাদা পাথর এলাকায় পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ী ও পর্যটন সেবাসংশ্লিষ্ট সংগঠন এবং জনপ্রতিনিধিদের নিয়ে তিনি এক সভা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সীমান্তের ধলাই নদের উৎসমুখে সাদা পাথর এলাকার অবস্থান। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি, এপারে ধলাই নদের উৎসমুখের বিস্তৃত এলাকায় সারা বছর নদের পানি প্রবহমান থাকে। বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষায় ঢলের পানির সঙ্গে পাহাড়ের পাথরখণ্ড এপারে নেমে আসে।
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে