editor
প্রকাশিত: 6:33 PM, November 5, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মসজিদের ভেতরে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। ফজরের আজান দেওয়ার সময় ইমামকে অজ্ঞাত হামলাকারীরা নির্মমভাবে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত ইমাম তেজিবুর ইসলাম। ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের তিনসুকিয়া জেলার মাকুম এলাকার কলাবাড়ি অঞ্চলে। পুলিশ ইতিমধ্যে ২ জনকে আটক করেছে।
জানা যায়, ইমাম তেজিবুর ইসলাম রবিবার (৫ নভেম্বর) ভোর ৪টায় আজান দিতে মসজিদে এসেছিলেন। সে সময় তাঁর উপর হামলা করে দুস্কৃতিরা। একজন প্রত্যক্ষদর্শী ইমামকে আক্রমণ করতে দেখেন এবং হামলাকারীকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শী জানান, আততায়ী একজন অপরিচিত এবং মুখে কোন কাপড় বাধা ছিল না। তিনি খুনিকে স্পষ্টভাবেই দেখেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। এ নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে মাকুম পুলিশ ২ জনকে আটক করেছে। মাকুম থানায় জিজ্ঞাসাবাদ চললে ও গ্রেফতারকৃত ২ ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জেলা কতৃর্পক্ষের কর্মকর্তারাও থানায় উপস্থিত থাকায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। তিনসুকিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাস জানান, ” পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসী আমাদের অনেক সাহায্য করেছেন। এবং আমরা এর জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।”
আরোও জানান, ইমাম বিহাররাজ্যের আদি বাসিন্দা।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১