editor

প্রকাশিত: 9:18 PM, November 6, 2023

কানাইঘাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা

কানাইঘাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা

কানাইঘাট প্রতিনিধি :: বিএনপি জোটের দেশ ব্যাপী টানা দু’দিনের অবরোধের দ্বিতীয় দিনে সিলেটের কানাইঘাট উপজেলার জনজীবন স্বাভাবিক ছিল। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, অন্যান্য যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে। অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। নাশকতা মূলক কর্মকান্ড এড়াতে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে কানাইঘাট পৌর শহর, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশকে সার্বক্ষণিক টহল দিতে দেখা গেছে।

অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার সকাল ৬টার দিকে কানাইঘাট চতুল-দরবস্ত সড়কের বড়চতুল ইউনিয়নের হকারাইয়ে যুবদল ও ছাত্রদলের ৮/১০ জন নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ঘটনার চেষ্টার সাথে জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুরইঘাট বাজার থেকে এক যুবককে এবং পৌর শহরের পোস্ট অফিসের পাশ থেকে আরো একজনকে আটক করেছে, তারা ঘটনার সাথে জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।

অপরদিকে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঘোষিত হরতাল, অবরোধ কর্মসূচী চলাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থাকলেও প্রতিদিন কানাইঘাট পৌর শহরে আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। তারা বিএনপি ও জামায়াত জোটের বিরুদ্ধে মিছিল সহ শান্তি-উন্নয়ন সমাবেশ করে যাচ্ছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার